মহান আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে নবী (সাঃ) এর শিক্ষার ব্যবস্থা
বিশ্বনবী (সাঃ) এর শিক্ষার আল্লাহর ব্যবস্থাপনা মহান আল্লাহ রাব্বুল আলামীন যাঁকে গোটা পৃথিবীর জন্য করুণার মূর্ত প্রতীক হিসাবে প্রেরণ করবেন, মানব এবং জিন জাতির জন্য যাঁকে শেষ নবীই শুধু নয় বিশ্বনবী হিসাবে নির্বাচিত করবেন, তাঁর জ্ঞানের পরিধি সমস্ত সৃষ্টির তুলনায় বৃদ্ধি করার লক্ষ্য মহান আল্লাহ যে কি ধরনের আয়োজন করেছিলেন, তা মানুষ কল্পনাও করতে পারবে না। নবুওয়ত দান করার পূর্বে

